রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

করোনা ভ্যাকসিন কেনায় অনিয়মের অভিযোগ নেই—স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষায় ভ্যাকসিন কেনায় এ পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

- Advertisement -

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় ভ্যাকসিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ভ্যাকসিন কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি।

তিনি আরও জানান, ভ্যাকসিন প্রয়োগে ব্যবহৃত সিরিঞ্জ কেনায় ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া ভ্যাকসিন পরিবহনে খরচ হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকার বেশি এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকা।

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-এর কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তবে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশ করোনা পরিস্থিতি দ্রুত কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও