রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশের পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবায় নিয়োজিতদের ওপর জ্বালানি তেলের যে বিধিনিষেধ ছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় এখন থেকে জরুরি সেবা কার্যক্রম পরিচালনায় আর কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না।

এর আগে সংসদের পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী একটি সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় পুলিশকে ফোন করলে তারা জ্বালানি সংকটের কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে না পারার কথা জানায়।

এ প্রেক্ষিতে তিনি পুলিশের জ্বালানি রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, এ ধরনের সীমাবদ্ধতা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও