বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

- Advertisement -

রোববার (২৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে আইভী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে জামিনে থাকা অবস্থায় তাকে নতুন করে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এ অবস্থায় বারবার নতুন মামলায় জড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন আদালত।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। শুনানি শেষে তারা জানান, জামিনে থাকার পরও আইভীকে নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়, যার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আইভীকে আসামি করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩২ জনকে অভিযুক্ত করা হয়েছিল এবং আইভী ছিলেন ১২ নম্বর আসামি।

এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে সর্বশেষ হাইকোর্টের এই আদেশে নতুন মামলায় গ্রেফতার বা হয়রানির আশঙ্কা আপাতত কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও