শুক্রবার, ১ মে ২০২৬

চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, সবজির দামে আগুন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এর সঙ্গে সবজির ঊর্ধ্বমুখী দাম যোগ হয়ে নিত্যপ্রয়োজনীয় বাজারে চাপ আরও বেড়েছে।

- Advertisement -

শুক্রবার (১ মে) সকালে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে।

এ ছাড়া টমেটো ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পটোল ৬০-৭০ টাকা, ঝিঙে ৬০-৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা, করলা ৬০-৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

মুরগির বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে বাজারে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে। একই সঙ্গে বাজারে গিয়ে সবজির চড়া দামে পড়তে হচ্ছে বিপাকে। নগরীর এক বাসিন্দা বলেন, “বৃষ্টির মধ্যে কষ্ট করে বাজারে এসে দেখি সবকিছুর দামই বেশি।”

বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে সরবরাহ কিছুটা কমেছে। খারাপ রাস্তা ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়তি রয়েছে। তারা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।

সার্বিকভাবে বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে চট্টগ্রামের বাজারে স্বস্তি ফিরছে না, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও