রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গ ভোট গণনায় এগিয়ে বিজেপি

১৭২ আসনে বিজেপি লিড, তৃণমূল ১১২—ফল ঘিরে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া এই গণনায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

- Advertisement -

বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ১৭২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১১২টি আসনে। এছাড়া কংগ্রেস একটি আসনে লিডে রয়েছে।

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়।

সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে কলকাতা-র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অন্যতম বড় গণনাকেন্দ্র।

গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে রয়েছে ভবানীপুর, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-এর ফলাফলের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

এছাড়া তৃণমূলের ফিরহাদ হাকিম, কুণাল ঘোষসহ একাধিক প্রার্থী এবং বিজেপির রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিংসহ বিভিন্ন প্রার্থীর ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে।

ভোট গণনায় প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ইভিএমের ফল খোলা হচ্ছে। দুপুরের মধ্যেই সামগ্রিক চিত্র পরিষ্কার হতে পারে, তবে পূর্ণাঙ্গ ফল পেতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং ‘স্ট্রং রুম’ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এর আগে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন গণনার মধ্য দিয়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও