বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতের নির্দেশে কুকিচিন আর্মির পোশাক ধ্বংস, সংরক্ষণে রাখা হলো নমুনা

নিউজ ডেস্ক

বায়েজিদ বোস্তামী থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ আলামত আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে। মামলা নং-৪২, তারিখ ১৮ মে ২০২৫, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় দায়েরকৃত এ মামলায় জব্দকৃত আলামত নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত চলাকালে মোট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক জব্দ করা হয়, যা পাহাড়ি সশস্ত্র সংগঠন ‘কুকিচিন আর্মি’র জন্য প্রস্তুতকৃত বলে তদন্তে উঠে আসে। দীর্ঘদিন এসব আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি এবং স্থান সংকুলানের সমস্যা তৈরি হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

বিষয়টি পর্যালোচনা করে বিজ্ঞ আদালত বিচারিক প্রয়োজনে ১০০ পিস পোশাক নমুনা হিসেবে সংরক্ষণের নির্দেশ দেন। পাশাপাশি অবশিষ্ট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের আদেশ প্রদান করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় ও তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে পরিবেশসম্মত উপায়ে আলামতগুলো ধ্বংস করা হয়েছে। সংরক্ষিত নমুনাগুলো সিলগালা করে আদালতের মালখানায় জমা রাখা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আলামত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও