রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পতেঙ্গা থানার অভিযানে ৪২ লাখ টাকার প্লাস্টিক দানা আত্মসাৎ চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার অভিযানে কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

- Advertisement -

পুলিশ জানায়, চট্টগ্রামভিত্তিক একটি পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ওবাইদুল হক খসরু পতেঙ্গা মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা মোকাম লিমিটেডের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যানে করে নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার কথা ছিল।

প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের এ মালামাল এসএপিএল ডিপো থেকে গাড়িতে লোড করে চালক মো. রাশেদের কাছে চালানপত্রসহ বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি নির্ধারিত গন্তব্যে মালামাল না পৌঁছে সহযোগীদের সহায়তায় পুরো চালান আত্মসাৎ করেন।

এ ঘটনায় ৯ মে ২০২৬ তারিখে পতেঙ্গা মডেল থানায় পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদের নেতৃত্বে একাধিক পুলিশ টিম অভিযান শুরু করে।

অভিযানে গ্রেফতার করা হয়— ইমাম আলী ওরফে ইমন (২১), মো. রাশেদ (২৯) — কাভার্ডভ্যানের চালক, মো. আশরাফ আলী সিকদার (৫০)।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়—২৬০ ব্যাগ প্লাস্টিক দানা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য: ২২ লাখ টাকা,আত্মসাতে ব্যবহৃত কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও