মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ দখলে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিয়া মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দ সূত্রে জানা যায়, আব্দুর রহমান টেন্ডল বাড়ি এলাকায় উত্তর রাঙামাটিয়া মৌজার আরএস ৩১৬১ নম্বর ও বিএস ৩৪৬৭ নম্বর ধদাগের ৩ শতক সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে একটি গোয়ালঘর নির্মাণ করে তিনি জমিটি ভোগদখল করে আসছিলেন।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মুহাম্মদ ইব্রাহিম থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধভাবে নির্মিত গোয়ালঘরটি গুঁড়িয়ে দিয়ে জমিটি দখলমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া ৩ শতক সরকারি খাস জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জমিটি উদ্ধার করে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

অভিযানে ফটিকছড়ি সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহজাহান সিরাজী এবং ফটিকছড়ি থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।

সর্বশেষ

এই বিভাগের আরও