বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

১৩ বছর পর চিটাগাং চেম্বারে নতুন নেতৃত্ব, সভাপতি আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।

- Advertisement -

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ আমিরুল হক। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি পদে মশিউল আলম স্বপন নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত প্রেসিডিয়াম নির্বাচনে আনুষ্ঠানিকভাবে এ নেতৃত্ব নির্ধারণ করা হয়।

জানা গেছে, ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে চেম্বারের সাবেক সভাপতি ও প্যানেল প্রধান উপদেষ্টা আমির হুমায়ুন চৌধুরী শীর্ষ তিন পদের নেতৃত্ব চূড়ান্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রামের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান সীকম গ্রুপের চেয়ারম্যান। তিনি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ ক্যাটাগরি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত আমজাদ হোসাইন চৌধুরী রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি অর্ডিনারি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর ছোট ভাই।

সহ-সভাপতি পদে নির্বাচিত মশিউল আলম স্বপন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে তাকে এ পদে চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৩ মে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর এ নির্বাচন ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও