বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে নজরদারির দুর্বলতা ছিল, স্বীকার করলেন র‍্যাব ডিজি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় নজরদারিতে দুর্বলতা ছিল বলে স্বীকার করেছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

- Advertisement -

মঙ্গলবার (২৬ মে) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, “জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশের চৌকি ছিল। কাজও চলছিল ঠিকভাবে। তবে আমাদের কিছু দুর্বলতা ছিল। সেভাবে মনিটর করতে পারিনি।”

তিনি আরও বলেন, “কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদাররা জঙ্গল সলিমপুরে টিকে থাকতে পারবে না। যেভাবেই হোক তাদের উচ্ছেদ করা হবে।”

আহসান হাবীব পলাশ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষায়, “এমন কোনো শক্তি নেই, যারা সেখানে নতুন করে ঢুকতে পারবে।”

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারি, রাতের টহল ও নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে।

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। কোরবানির পশুবাহী ট্রাক জোরপূর্বক কোনো হাটে নেওয়া ঠেকাতে র‍্যাব সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া ঈদের সময় ফাঁকা ঢাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে দিন-রাত অতিরিক্ত পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে বলেও জানান র‍্যাব প্রধান।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও