বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জনগণের পাশে থাকাই জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা: অর্থমন্ত্রী

সিনিয়র রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ বাস্তবায়ন এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণের সুখ-দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

- Advertisement -

শনিবার (৩০ মে) নগরের কাজীর দেউড়ি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা আজ এমন একটি স্থানে দাঁড়িয়ে আছি, যার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। এই সার্কিট হাউসেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু তাঁকে হত্যা করেও তাঁর আদর্শ ও দর্শনকে মুছে ফেলা যায়নি।”

তিনি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হলে জনগণের পাশে থেকে তাঁর আদর্শ ধারণ করতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “জনগণই দলের মূল শক্তি। তাদের স্বার্থ, চাহিদা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যাদের জন্য আমরা রাজনীতি করি, সেই সাধারণ মানুষকে কখনো ভুলে গেলে চলবে না।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। মহান মুক্তিযুদ্ধে তাঁর স্বাধীনতার ঘোষণা ও বীরোচিত ভূমিকা জাতিকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করেছিল। তিনি পরবর্তী সময়ে দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটেছিল। কৃষি ও শিল্প খাতে তাঁর বিভিন্ন উদ্যোগ দেশের অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিল।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও