বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামের হালিশহরে বস্তিতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

- Advertisement -

মঙ্গলবার (২ জুন) সকালে হালিশহরের আই ব্লক এলাকার একটি বস্তিতে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন এবং আশপাশের এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও