বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের পৃথক বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারে অভিযান

নিজস্ব প্রতিবেদক

নগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

- Advertisement -

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’-এর ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হয়।

পরে মিছিলকারীরা বিদ্যুৎ ভবনের সামনে সড়ক বিভাজকের ওপর উঠে বিভিন্ন স্লোগান দেন। জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা গোলাম সামদানি জনির অনুসারীরা এই কর্মসূচির আয়োজন করেন। একই দিনে তাদের উদ্যোগে নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ষোলশহর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবুল বাশারের অনুসারীরা।

এ বিষয়ে আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকায় মিছিল হওয়ার তথ্য পুলিশের কাছে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও