বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অন্যের স্ত্রীকে বিয়ের অভিযোগ প্রমাণ হয়নি, খালাস নাসির-তামিমার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।

- Advertisement -

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এদিন নির্ধারণ করেছিলেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমার সঙ্গে নাসির হোসাইনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে। পরে রাকিব দাবি করেন, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন।

এ ঘটনায় দণ্ডবিধির ৪৯৭, ৫০০ ও ৩৪ ধারায় মামলা করা হয়। মামলায় ব্যভিচার, মানহানি এবং অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়েছিল।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০২২ সালের জানুয়ারিতে আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আত্মপক্ষ সমর্থনে তামিমা আদালতে দাবি করেন, তিনি আইনগতভাবে আগের স্বামীকে তালাক দেওয়ার পরই নাসির হোসেনকে বিয়ে করেছেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেন।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও