বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারের বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে আবারও এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

- Advertisement -

শুক্রবার (১২ জুন) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এস আলমসহ বড় বড় মাফিয়া অলিগার্করা জনগণের অর্থ লুট করে বিদেশে অবস্থান করছে। তাদের বিচারের বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। তবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করা উচিত নয়।

বাজেট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট এবং ৬ লাখ ৯ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের ইতিহাসে এত রাজস্ব আদায়ের নজির নেই বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কিছু পণ্যে কর কমানোর উদ্যোগ ইতিবাচক হলেও বাজেটে ব্যাংকিং খাতের সংকট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের অসম চুক্তি এবং তরুণদের কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যার কার্যকর সমাধান নেই।

নাহিদ ইসলাম বলেন, “সরকার যদি ঘাটতি পূরণে ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান আরও সংকুচিত হবে। ফলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বাজেটে যথাযথ গুরুত্ব পায়নি।”

তিনি আরও বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি

সর্বশেষ

এই বিভাগের আরও