রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টরন্টোতে বিশ্বকাপ উৎসব, মঞ্চ মাতালেন নোরা ও সঞ্জয়

ক্রীড়া প্রতিবেদক:

মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক দেশ কানাডায় অনুষ্ঠিত হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি-র সঙ্গে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।

- Advertisement -

শুক্রবার (১২ জুন) টরন্টো-র টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা ম্যাচের আগে বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় শিল্পী উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের সমন্বয়ে পরিবেশনা উপস্থাপন করেন।

পরে মঞ্চে আসেন নোরা ফাতেহি, সঞ্জয় এবং সংগীতশিল্পী ভেভেড্রিম। তাদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এবং স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর আবহ তৈরি হয়।

বিশ্বকাপের কানাডা-পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ফুটবল ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়, যেখানে স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও