স্টার ফিল্ম আয়োজিত ‘লাভ স্টোরি’ প্রিমিয়ার শো অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফিনলে স্কয়ার সিনে প্লাক্সে পরিচালক মীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা ওরফে অপূর্ব রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ও সংগঠক এসএম আজিজ, কাজী সানাউল আহমেদ লাভলু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জাফর ইকবাল, অভিনেতা বরুণ সেন দোয়েন, সাংবাদিক ও গীতিকার আবছার উদ্দিন অলি, সংগীত শিল্পী এফ এ নয়ন চৌধুরী, কোরিওগ্রাফার লিটন দাস লিটু এবং শিল্পী জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ।
এক ঘণ্টার টেলিফিল্মটি পরিচালনা করেছেন মীর সেলিম।
অনুষ্ঠানে যাঁরা অ্যাওয়ার্ড পেয়েছেন, তাঁরা হলেন সানজিদা সাঞ্জু, নাদিম শোহা, মনজুর হৃদয়, পাবেল, সুমাইয়া অর্পা, ইয়ানা ইভা, সানজিদা স্বর্ণা ও সেলিম চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের শিল্পী, মডেল, অভিনেতা-অভিনেত্রী ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

