টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের রহমান নগর আবাসিক এলাকায় দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Advertisement -
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল রহমানের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেয়াল ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত আরও চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

