রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি, দেশে মৃত ৫৬

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খোলা হয়েছে ৩২৯টি আশ্রয়কেন্দ্র, যেখানে বর্তমানে আশ্রয় নিয়েছেন ১০ হাজার ৮৫৪ জন।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চট্টগ্রাম বিভাগে।

জেলার ভিত্তিতে নিহতের সংখ্যা:

কক্সবাজার: ৩১ জন (এর মধ্যে স্থানীয় ১৮ জন ও রোহিঙ্গা ১৩ জন)
চট্টগ্রাম: ১৫ জন
বান্দরবান: ৬ জন
রাঙ্গামাটি: ৩ জন

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং আশ্রয়কেন্দ্র পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও