বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে অবৈধ ট্রলিংবোটে অভিযান, জাল-মাছসহ আটক ১৩ জেলে

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল, ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে ১৩ জন জেলেকে আটক করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট জব্দ করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জাল, ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয় এবং ১৩ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিংবোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও