২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
পরীক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফলাফল দেখতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজ নিজ ফলাফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে হবে। এজন্য educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Examination’ অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে।
এরপর পরীক্ষার বছর হিসেবে ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বেছে নিতে হবে। নির্ধারিত ঘরে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <২০২৬> এরপর ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।
ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এজন্য লিখতে হবে:
Dakhil <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> <২০২৬> এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসে ফল জানতে লিখবেন: SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> <২০২৬> এরপর ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে আলাদাভাবে ফলাফল পাওয়া যাবে না।
প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখার নিয়ম
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Result Corner-এ যেতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। সেখান থেকে প্রতিষ্ঠানটির রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

