শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এআই ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা: রুমিন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেবী দুর্গার সাজে নিজের মুখাবয়ব ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সাম্প্রদায়িক বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

- Advertisement -

তিনি বলেছেন, এ ধরনের ছবি ছড়িয়ে বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার বিষয়টি শুধু তাঁর ব্যক্তিগত অবমাননা নয়, বরং সব ধর্মের মানুষের জন্যই অবমাননাকর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা ঘৃণার চর্চাকে ধর্ম মনে করেন, তাঁদের উদ্দেশে তাঁর বক্তব্য রয়েছে। ধর্ষণ, সহিংসতা, দুর্নীতি, প্রতারণা ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই ধর্মীয় পরিচয় হারিয়ে যায়—এমন ধারণা প্রচলিত রয়েছে।

দেবী দুর্গার দশ হাতের প্রসঙ্গ টেনে তিনি ছড়িয়ে পড়া ছবিগুলোতে হাতের সংখ্যায়ও ভুল রয়েছে বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানুষের আচরণ, নৈতিকতা ও অন্যের প্রতি শ্রদ্ধাবোধের গুরুত্ব উঠে আসে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রুমিন ফারহানা। এ সময় পূজামণ্ডপে তাঁর উপস্থিতি ও দুর্গাপ্রতিমা পরিদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। পরে এসব ছবি ও পোস্ট ঘিরে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, “এআই জেনারেটেড ছবি ছড়িয়ে বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার বিষয়টি শুধু আমার একার অবমাননা নয়, এটা সব ধর্মের মানুষের জন্য অবমাননাকর। একটা মানুষকে দেবী বানানো সব ধর্মের জন্য অবমাননাকর।”

সর্বশেষ

এই বিভাগের আরও