শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এ বিষয়ে আইনি তদারকি নিশ্চিতকরণের লক্ষ্যে চট্টগ্রামে উদ্যোগ নিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ।

- Advertisement -

এরই ধারাবাহিকতায় আজ  বুধবার (১২ আগস্ট) বিকেলে জামালখান ও চকবাজার এলাকার প্রায় ১০০ জন ভাসমান খাবার বিক্রেতার মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং তাদেরকে আসন্ন এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি জাফর ইকবালের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন আবদুল মন্নান এমজেএফ, মোহাম্মদ সেলিম, ইঞ্জিনিয়ার ফারুক, স্বপন মাহমুদ, খালেদা আকতার, রোজি চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, ফাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, আগামী ১৫ আগস্ট শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” শীর্ষক একটি ব্যতিক্রমী ও সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে জামালখান ও চকবাজারের প্রায় ১৫০ জন ভাসমান খাবার বিক্রেতা এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করবেন। সেমিনারে স্ট্রিট ফুডের স্বাস্থ্যঝুঁকি এবং তা নিয়ন্ত্রণে আইনি তদারকি নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে নগরবাসীকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলেন, “আসুন, সচেতনতা বাড়াই, সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলি।”

সর্বশেষ

এই বিভাগের আরও