শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

- Advertisement -

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র পরীক্ষা শুরু করবেন এবং যতক্ষণ না শেষ হয়, এ কার্যক্রম চলবে। তিনি জানান, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে—এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

উল্লেখ্য, ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট হতে যাচ্ছে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে গত ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সর্বশেষ

এই বিভাগের আরও