শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যু

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৬১) নিহত হয়েছে। নিহত জাহঙ্গীর আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভরদ্বাজহাট এলাকার হাফেজ বাড়ির মৃত দেলোয়ার হোসেনের পুত্র।

- Advertisement -

জানা গেছে, গত ১০ আগস্ট সকালে মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় দিলে গুরুত্বর আহত হয়।

উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২১ আগস্ট তিনি মারা যান। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গত ১০ আগস্ট ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ দাফন করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও