বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সালমান এফ রহমানের মামলায় এবার ব্রিটিশ আইনজীবী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।

- Advertisement -

রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, “আমার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলে এ আবেদন করেছেন।”

চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের মামলায় অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ।

অভিযোগে বলা হয়েছে, তাদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় অনেক ছাত্র-জনতা নিহত হন।

এসব ঘটনা বন্ধে অভিযুক্তরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপের বিষয়টিও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় সালমান এফ রহমানের পক্ষে বর্তমানে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী লড়ছেন। তার সঙ্গে কাজ করার জন্য ব্রিটিশ আইনজীবী গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছেন।

জানা গেছে, গত ২৪ আগস্ট আবেদনটি বাংলাদেশ বার কাউন্সিলে গ্রহণ করা হয়েছে। তবে বিদেশি ওই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে আইনি কার্যক্রমে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও