যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
- Advertisement -
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে ইতোমধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামকে এই টিমের নেতৃত্ব দেওয়া হয়েছে।
অভিযোগগুলোর বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে টিমটি।
তবে অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদসহ সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

