শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

- Advertisement -

বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরে আগে থেকেই সহস্রাধিক অনুসারী উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস বিমানবন্দর থেকে বের হলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তার চিকিৎসার তত্ত্বাবধানে থাকা মেডিকেল বোর্ডের অনুমতি নিয়েই তিনি দেশে ফিরেছেন। শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে নিয়মিত থেরাপি নিতে হবে এবং চিকিৎসা প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে।

উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এতদিন তার ফিজিওথেরাপি চলছিল।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে এবার দেশে ফিরলেন মির্জা আব্বাস। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরেও তাকে নিয়মিত থেরাপি ও চিকিৎসার মধ্যে থাকতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও