বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টে রিয়াজের আগাম জামিন নাকচ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সশরীরে হাইকোর্টে হাজির হয়ে দুই মামলায় আগাম জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার আবেদন নাকচ করে দেন।

আদালতে রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের এই আইন কর্মকর্তা।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন রিয়াজ। এর মধ্যে একটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। মামলাটি ২০২৫ সালের ২ মে দায়ের করা হয়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও