শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলশীতে বাসা থেকে ‘গুরু মা’র ম-রদে-হ উদ্ধার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার শহীদ মিনার কলোনির নিজ বাসা থেকে মৌসুমী নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হিজড়াদের একটি অংশের কাছে ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর।

- Advertisement -

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শহীদ মিনার কলোনির বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, সকালে মৌসুমীর শিষ্যরা তাঁর বাসায় গিয়ে দেখেন, গেট বাইরে থেকে বন্ধ। পরে ভেতরে প্রবেশ করে তাঁকে বিছানায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

ওসি বলেন, মৌসুমীর গলায় একটি কালো দাগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও