শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

“গণতান্ত্রিক কাঠামো বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বিরোধী দল”—রুহুল কবির রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সমাজে ঘৃণা, বিদ্বেষ ও অশালীন বক্তব্যের পরিবেশ তৈরিতে বিরোধী দল ইন্ধন ও উৎসাহ দিচ্ছে বলে তীব্র অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ইস্যুতে সরকারবিরোধী চরম কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়ার কারণে এক ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন আইনগত পদক্ষেপ নিয়েছে। আইন অনুযায়ী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই স্বাভাবিক হলেও বিরোধী দল ওই অপরাধীর পক্ষে অবস্থান নিয়ে তার মুক্তির দাবি জানাচ্ছে। এই ধরনের অবস্থান সমাজে অন্যায়, অবৈধ কর্মকাণ্ড এবং শালীনতাহীন বক্তব্যকে সরাসরি প্রশ্রয় দেয়। বিশেষ করে সরকারপ্রধান ও তাঁর পরিবারকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্য কোনো সামাজিক বা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।

বিরোধী দলের রাজনৈতিক আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের গঠনমূলক সমালোচনা করার পূর্ণ গণতান্ত্রিক সুযোগ রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট সমালোচনার বদলে ভিন্ন অরাজনৈতিক পন্থা অবলম্বন করা হলে দেশের নতুন করে গড়ে ওঠা গণতান্ত্রিক কাঠামোই ক্ষতিগ্রস্ত হবে।

সরকারের গত ছয় মাসের অর্থনৈতিক অর্জনের তথ্য তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা জানান, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল অত্যন্ত নাজুক। তবে বিগত কয়েক মাসে তা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও