চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা কেটে গেছে।
- Advertisement -
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পরে পরিবারের সদস্যরা আহত রাহাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে রাহাত নামে এক শিশু আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি জানান, দুর্ঘটনায় শিশুটির একটি হাত ও একটি পা কাটা পড়েছে।

