সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মরিয়ম হত্যা নাকি আত্মহত্যা? মূল রহস্য উদঘাটনে রিমান্ডে সাবেক এমপি ও প্রথম স্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক এমপি গাজী নজরুল ইসলামের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক বিবেচনা করে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে দুপুর ২টা ২২ মিনিটে শেরেবাংলা নগর থানা পুলিশ দুই আসামিকে সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে। মামলায় আসামিদের উপস্থিতিতে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

পুলিশের রিমান্ডের যুক্তি:

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার রিমান্ড আবেদনে উল্লেখ করেন—ঘটনার সময় আসামিরা বাসায় উপস্থিত ছিলেন কি না, আত্মহত্যায় প্ররোচনা, মানসিক চাপ বা ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কি না তা জানা জরুরি। এছাড়া মামলার অন্যতম পলাতক আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানের অবস্থান শনাক্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

ঘটনার পটভূমি ও মামলা:

গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় শেরেবাংলা নগর থানা পুলিশ।

ওই রাতেই নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল, প্রথম স্ত্রী মাকছুদা ও মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুট উদ্ধারের কথা জানালেও সেগুলো মরিয়মের লেখা কি না তা এখনও নিশ্চিত করতে পারেননি তার পরিবার।

উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকার একটি হোটেলে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকার করেন। তবে নৈতিক স্খলনের দায়ে তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও