মালয়েশিয়া সরকারের স্কলারশিপে পিএইচডি করতে যাচ্ছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শাহ ফাইজুল কাবির বদরী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংগঠনের বিভাগীয় কার্যালয়ে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। আগামী ১৫ অক্টোবর তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী ও দপ্তর সম্পাদক শাহারিয়ার মনির জিসান। এ ছাড়া সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারাও উপস্থিত ছিলেন।
নেতারা মুফতি শাহ ফাইজুল কাবির বদরীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষা সফরের সার্বিক সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, দেশের বাইরে গিয়েও তিনি মানবতার কল্যাণে এবং ইসলামের সঠিক জ্ঞান প্রসারে আরও বড় ভূমিকা রাখবেন।

