সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ ও ১২ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন কাউন্সিলের সচিব মো. আবদুস সবুর।
দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সংবাদপত্রে ভাষার ব্যবহার ও প্রয়োগ বিষয়ে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করেন সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আখতার হোসেন খান।
অনুষ্ঠানে জনসেবার মনোভাব নিয়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যম-সম্পর্কিত আইন ও বিধিবিধান প্রতিপালনের প্রয়োজনীয়তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি কর্মশালার মুখ্য আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
কর্মশালার দ্বিতীয় দিনের অধিবেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সংবাদপত্রের জ্যেষ্ঠ প্রতিবেদক ও সহসম্পাদকরা অংশ নেন। দুই দিনব্যাপী সেমিনার ও কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সনদ বিতরণ

