সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পরৈকোড়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের পরৈকোড়া গ্রামের ডা. অলক দে’র পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নারীর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও