সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়রের পক্ষে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে টেকপাড়া ও এয়াকুব নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন

ফিরিঙ্গী বাজার টেকপাড়া ও এয়াকুব নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  নগদ অর্থ, টেউটিন ও শাড়ি-লুঙ্গি প্রদান করা হয়।

- Advertisement -

বুধবার (২৪ এপ্রিল)  সকালে ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র পক্ষে ক্ষতিগ্রস্ত নব্বইটি পরিবারের মাঝে  আর্থিক সহযোগিতা প্রদান  করা হয়।

এ উপলক্ষে  ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো, গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। আরো উপস্থিতি ছিলেন-কাউন্সিলর আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, জহির আহমেদ বাবুল হক, মো. ইলিয়াস, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন, সামিউল হাসান রুমনসহ প্রমুখ।

 

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও