চট্টগ্রামের কর্ণফুলীতে ৭জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার চরপাথরঘাটা বিএফডিসি গেইটের সামনে সামনে থেকে তাদের আটক করা হয়।
- Advertisement -
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
আটককৃতরা হলেন, মোঃ ইমরান (২৩), রিয়াজ উদ্দীন (৪৫), মনির (৩৯), মোঃ শরীফ (২৬), মোঃ আবুল হোসেন (৪৩), উদ্দীন (২৪) এবং মোঃ শামীম হোসেন (৩৩)।
তবে এদিকে আটকের পর ৮৮ ধারায় আদালতে সোপর্দ করা হলেও আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

