চট্টগ্রাম নগরের আসদগঞ্জ চামড়া গুদাম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি গুদাম ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে চামড়া গুদাম এলাকার ওমর আলী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ৯ টি ইউনিট ৩ ঘটনার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ব্যবসায়ীরা জানান, আগুনে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত গোডাউন গুলো হলো, ওমর আলী সওদাগরের সমিল সুতার গোডাউন, রঙের গোডাউন, আলকাতরার গোডাউন, সিলভার গোডাউন। ৫ টি গোডাউনেই আগুনে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আনুমানিক ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ২৫ লাখ টাকা এবং আনুমানিক উদ্ধার ২ কোটি। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক যোগাযোগ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

