রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দুটি গরু উদ্ধার করা হয়।

- Advertisement -

শনিবার (১ ফেব্রুয়ারি) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর ও বাঘাডাংগা বিওপি পৃথক অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা চেষ্টা করছিলেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাতভর অভিযানে ২১৫ বোতল ভারতীয় মদ, ১৩০ বোতল ফেনসিডিল ও দুটি ভারতীয় গরু উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা গণমাধ্যমকে বলেন, বিজিবি ১২ জনকে আটক করেছে বলে শুনেছি। তাদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও