রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে আগুনে পুড়ল তিন বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন পরিবারের বসতঘর।

- Advertisement -

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কধুরখীল কৈবর্ত্যপাড়ায় এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কৈবর্ত্যপাড়ার মাধব দাসের ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়ি, মৃদুল দাসের মাটির ৪ কক্ষের টিন সেট বাড়ি ও জোসনা দাসের দুই কক্ষের টিন শেডের বসত বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও