মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় সোমবার গভীর রাতে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হওয়া মা-ছেলের মধ্যে মঙ্গলবার সকালে মা নাসরিন আক্তারের (৩২) মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার ১১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নাসরিনের সঙ্গে আগুনে দগ্ধ হয়েছিল তাঁর তিন বছরের শিশুসন্তান আবদুল্লাহ আল তায়িফ। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার রাত ১০টার দিকে নন্দনকাননের ৩ নম্বর গলির হোসেন মঞ্জিলে বাইরে থেকে এসে রান্নাঘরে চুলা জ্বালাতে যান নাসরিন আক্তার। এ সময় গ্যাসলাইনে লিকেজের কারণে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।

এতে নাসরিন মারাত্মকভাবে দগ্ধ হন। তিনি পানির জন্য দৌড়ে বাথরুমের দিকে ছুটে গেলে তখন তাকে জড়িয়ে ধরে দগ্ধ হয় শিশুসন্তান তায়িফও।

পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নাসরিনকে রাতেই ঢাকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন ‘ওই নারীর ৯০ শতাংশ আগুনে পুড়েছে। সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে তিনি মারা গেছেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও