সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চবির অপহৃত শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত, চলছে বিশেষ অভিযান: সেনাবাহিনী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়েছে। তাদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অপহৃত পাঁচ শিক্ষার্থীর অবস্থান কিছুটা শনাক্ত করা গেছে। এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কেমন জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা অবস্থা ভালো।

অপহৃতরা হলেন, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও