রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে গ্রেপ্তার সাবেক এমপি জাফর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য।

- Advertisement -

রোববার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশ (ডিবি) কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে।

২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর নৌকায় উঠতে পারেননি। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।

সর্বশেষ

এই বিভাগের আরও