রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চন্দনাইশে ৫টি গুইসাপ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গুইসাপ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জানা যায়, রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযান চালিয়ে এসব গুইসাপ উদ্ধার করেন। অভিযানে সহায়তা করেন বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা গুইসাপ উদ্ধার করা হয় এবং মং ওয়াই মারমা (৫০) নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়।

চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও