রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে সন্ত্রাসী জুবায়ের অস্ত্রসহ আটক

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের অস্ত্রসহ জুবায়ের আরেফিন (২৮) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

- Advertisement -

রোববার (২৫ মে) ভোরে উপজেলার সাতবাড়িয়া থেকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ইবতিসাম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, চন্দনাইশ উপজেলাধীন ৯ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন নাজিরহাট নগরপাড়ার নিজ বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় মোহাম্মদ জাফরের ছেলে শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করা হয়।

তার হেফাজতে থাকা ১টি দেশিয় অস্ত্র, ২টি দা, ১টি ছুরি, ৩টি মোবাইল সেট ও নগদ ১২৩১ টাকা উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, শীর্ষ সন্ত্রাসী জুবায়ের আরেফিনকে আটক করেছে সেনাবাহিনী।

সর্বশেষ

এই বিভাগের আরও