রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা: দুই বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে নগরের মিয়াখান নগর ও কালামিয়া বাজার এলাকায় নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ রোববার (২৪ আগস্ট) চসিকের নিবার্হী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, অননুমোদিত নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার, পোড়া তেল বার বার ব্যবহার ও মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করার অপরাধে মিয়া খান নগর এলাকার আলবেনী বেকারি কারখানাকে ৩৫ হাজার টাকা ও কালা মিয়া বাজার এলাকার সুইটস হাঙ্গারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও