চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টির দায়ে ৫ জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
- Advertisement -
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, পৌর সদরের সড়ক ও ফুটপাতে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে ভবিষ্যতে যত্রতত্র গাড়ি পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

