বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কানুনগোপাড়ায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ২

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কানুনগোপাড়া টেম্পো স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রাউজানের পাঁচখাইনের বাসিন্দা হিমেল বড়ুয়া (২৪) এবং বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা পিকলু সরকার (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে কানুনগোপাড়া থেকে সদরমুখী আরেকটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে চালকের পাশের সামনের আসনে বসা দুই যাত্রীর পায়ে আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি আশঙ্কায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও