অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন সাত দলের নেতারা।
- Advertisement -
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়— এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে গত রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

